মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

সিংড়া পৌরসভায় ফেরদৌস পুনরায় নির্বাচিত

 সিংড়া প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

নাটোরের সিংড়া পৌরসভায় মেয়র পদে পুনরায় নির্বাচিত হয়েছেন জান্নাতুল ফেরদৌস। তিনি বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী। শনিবার সন্ধে সাতটায় রিটার্নিং অফিসার অফিস সূত্রে এই ফলাফল জানা যায়। সিংড়া পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২৬৭৫৭। নৌকা প্রতীকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জান্নাতুল ফেরদৌস পেয়েছেন ১৯৪২১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের বিএনপি মনোনীত প্রার্থী তায়জুল ইসলাম পেয়েছেন ১৩১২ ভোট। এ নির্বাচনে ভোট প্রয়োগের হার ৭৮%। সাধারণ কাউন্সিলর পদে ৮ নম্বর ওয়ার্ড থেকে বাবুল হোসেন বাবু নামে একমাত্র বিএনপি সমর্থিত কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। সকাল থেকেই সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে ভোট চললেও দুপুর একটার দিকে নানা অভিযোগ তুলে বিএনপি মনোনিত ধানের শীষ প্রতীকের প্রার্থী তায়জুল ইসলাম নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর