মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

শীতের ছুটি – রূপালী গোস্বামী

নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:১১ অপরাহ্ন

ছুটির দিনের সকালে একটু থামা,বিচ্ছিন্ন বিরাম,
নতুন ভাবে শ্বাস ভরে নেওয়া,কিছুটা আরাম,
অবসরের পেয়ালা, হালকা চুমুক চায়ে,
অঘ্রাণী ফুলকো লুচি, আলু কপি ভাঁজা,
পত্রিকা সরগরম, তরজা তাজা,
আড্ডা গুলতানি, হরেক বিষয় তাতে,
পালংশাক চচ্চড়ি, জিওল মাছ আর মাংস পাতে,
আহারের শেষে কমলালেবু সুমিষ্ট কোঁয়া,
সন্ধ্যায় কেক, বিস্কুট আর গরম কফির ধোঁয়া-
সঙ্গে যদি হয় জয়নগরের মোয়া,
হরিয়ালি মুরগির সঙ্গে রুমালি রুটি আহা!

এসব দিয়ে রাতের ভোজন জমবে তো বেশ-
ঢেকুর তোলার শেষে, আসবে ঘুমের রেশ,
নিদ্রার তালে তাল দিয়ে , গভীর হবে রাত,
উদিত সূর্যের সাথে সাথে –
নিয়ে আসবে ব্যস্ত প্রভাত। ।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর