মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

গোপালপুরে সড়কের পাশে গাছ কর্তন‌, মাথায় গাছ পড়ে চলন্ত ভ্যান চালকের মৃত্যু

মো. নুর আলম গোপালপুর টাঙ্গাইল প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

টাঙ্গাইলের গোপালপুরে মাথায় গাছ পড়ে মিজানুর রহমান (৩০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে নগদা শিমলা ইউনিয়নের বাইশকাইল লিচুতলায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর উত্তর বিলডগা গ্রামের নূরুল ইসলামের ছেলে। গোপালপুর থানার ওসি মো. মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা যায়,চর চতিলা বাজার থেকে মিজানুর রহমান সকাল দশটার দিকে ভ্যানে একজন যাত্রী নিয়ে গোপালপুর যাচ্ছিলো। বাইশকাইল লিচুতলায় পূর্বথেকে কয়েকজন শ্রমিক মিলে রাস্তার পাশে একটি বেলগাছ কাটতেছিলো। মিজানুর ওই গাছের নিচ দিয়ে ভ্যানচালিয়ে যাওয়ার সময় গাছটি তার মাথার উপর পড়ে। এতে তার মাথা ফেটে থেতলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গোপালপুর স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল নেওয়ার পথে তার মৃত্যু হয়।
CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর