মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

নির্বাচনী ইশতেহার ঘোষনার মধ্য দিয়ে কোদাল প্রচারনা শুরু করলেন মেয়র প্রার্থী রানা

নির্মল বড়ুয়া মিলন, রাঙামাটি জেলা প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

রাঙামাটি পৌরসভা সাধারন নির্বাচনে নির্বাচনী ইশতেহার ঘোষনার মধ্যে দিয়ে মেহনতি মানুষের প্রতীক কোদাল মার্কার প্রচারনা শুরু করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী মো. আব্দুল মান্নান রানা।

আজ ২৭ ডিসেম্বর বুধবার বেলা সাড়ে ১২টায় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কার্যালয়ে হাসপাতাল এলাকায় এ ইশতেহার ঘোষনা করেন। এর আগে সকাল ১১টায় জেলা নির্বাচন কার্যালয় থেকে তার দলীয় কোদাল প্রতীক সংগ্রহ করেন। প্রতীক পাওয়ার পরই তিনি নির্বাচনী ইশতেহার ঘোষনা করেন। বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির সভাপতি মো. আবুল হাসেম, সহ সভাপতি তপন জ্যোতি চাকমা, মেয়র প্রার্থীর মুখ্য নির্বাচনী এজেন্ট নির্মল বড়–য়া মিলন, রাঙামাটি পৌরসভা নির্বাচন-২০২১ এর নির্বাচনী মিডিয়া পার্সন জুঁই চাকমা, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা সদস্য পলাশ রায় চৌধুরৗ, বিশাল চাকমা, নিহার বিন্দু চাকমা, মেয়র প্রার্থী মো. আব্দুল মান্নান রানার মা মনোয়ারা বেগম, রানার ছোট ভাই মো. হান্নানসহ কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।

মো. আব্দুল মান্নান রানার নির্বাচনী ইশতেহার ঘোষনার সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক-এ সরাসরি সম্প্রচার করেন নিহার বিন্দু চাকমা। এসময় রাঙামাটি জেলার জৈষ্ঠ্য সাংবাদিক চৌধুরৗ হারুনুর রশীদ উপস্থিত ছিলেন।

ইশতেহার ঘোষনা শেষ করে তিনি রাঙামাটি হাসপাতাল এলাকায় দলীয় নেতা কর্মীদের নিয়ে প্রচারনা করেন এবং ভোটারদের মাঝে কোদাল মার্কার লিফলেট ও নির্বাচনী ইশতেহার বিতরনের মাধ্যমে নির্বাচনী প্রচারনা শুরু করেন।

উল্লেখ্য, আসন্ন রাঙামাটি পৌরসভা নির্বাচনে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কোদাল মার্কার প্রার্থী মো. আব্দুল মান্নান রানাসহ মোট পাঁচ প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দিতা করছেন। অন্যান্য প্রার্থীরা হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র মনোনীত প্রার্থী মো. মামুনুর রশিদ-ধানের শীষ, জাতীয় পার্টি-এরশাদ মনোনীত প্রার্থী প্রজেশ চাকমা (লাঙ্গল), আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আকবর হোসেন চৌধুরী (নৌকা) ও ¯^তন্ত্র প্রার্থী অমর কুমার দে (মোবাইল) প্রতীকে আগামী ১৪ ফেব্রুয়ারী ভোটযুদ্ধে লড়াই করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর