মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

বরিশালে পুলিশের পিকআপে ট্রাকের ধাক্কায় চার পুলিশ আহত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
ঢাকা-বরিশাল মহাসড়কে কোস্টগার্ডের ট্রাকের ধাক্কায় গৌরনদী থানা পুলিশের পিকআপের সম্মখের অংশ দুমড়ে মুচড়ে উপ-পুলিশ পরিদর্শকসহ থানা পুলিশের চারজন সদস্য আহত হয়েছে। আহতের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার রাতে গৌরনদীর তাঁরাকুপি এলাকায় এ ঘটনা ঘটে।

গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রব হাওলাদার জানান, রাতে টহল দেয়ার জন্য থানা পুলিশের পিকআপটি উপজেলার ভূরঘাটা এলাকায় যাচ্ছিলো। পথিমধ্যে বরিশালগামী কোস্টগার্ডের একটি ট্রাক (ঢাকা মেট্রো-অ ১১-৪৮৩৫) তাঁরাকুপি এলাকা অতিক্রমকালে পুলিশের পিকআপকে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের ডান অংশ দুমড়ে মুচড়ে যায়। এসময় পিকআপের মধ্যে থাকা এসআই আরিফুল ইসলাম, এএসআই আমিনুল ইসলাম, পিকআপ চালক কনস্টেবল আব্দুর রহমান, কনেস্টবল মোঃ রিয়াজুল ইসলাম গুরুতর আহত হয়।

 

আহত পুলিশ সদস্যদের প্রথমে উপজেলা হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় গৌরনদী থানায় একটি সাধারণ ডায়রী করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর