মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

যশোর অভয়নগরে ট্রেনের এক্সপ্রেস ‘পাওয়ারকার’ ভস্মীভূত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

মোঃ কামাল হোসেন অভয়নগর প্রতিনিধি:

যশোরের অভয়নগরে বাংলাদেশ রেলওয়ের নকশিকাঁথা এক্সপ্রেস ট্রেনের পাওয়ারকারের বগি আগুনে ভস্মীভূত হয়েছে। রোববার ভোরে নওয়াপাড়া রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। রেল চলাচল স্বাভাবিক হয়েছে। নওয়াপাড়া রেলস্টেশন মাস্টার মহসীন আমাদের প্রতিনিধিকে জানান, রোববার ভোর আনুমানিক সাড়ে ৩টার সময় খুলনা থেকে ছেড়ে আসা গোয়ালন্দগামী নকশিকাঁথা এক্সপ্রেস ট্রেনটি নওয়াপাড়া রেলস্টেশনে দাঁড়ায়। এ সময় ওই ট্রেনের পাওয়ারকারের বগিতে আগুন লেগে যায়। ট্রেনে ও স্টেশনে থাকা অগ্নিনির্বাপক দিয়ে আগুন নেভাতে ব্যর্থ হলে নওয়াপাড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অফিসে খবর দেয়া হয়।

 

ফায়ার সার্ভিসের সদস্যদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরে ট্রেনটি যাত্রী নিয়ে ফের খুলনায় ফিরে যায়। তিনি বলেন, দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও পাওয়ারকারের বগিটি সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে যায়। এ ব্যাপারে নওয়াপাড়া ফায়ার স্টেশনের অফিসার খান এহসান উল আলম জানান, খবর পেয়ে নওয়াপাড়া রেলস্টেশনে পৌঁছে আধাঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে কী কারণে অগ্নিকাণ্ড ঘটেছে তা তদন্তের পর বলা যাবে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর