মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

নাগরপুরে মোটরসাইকেল ও অটোভ্যান সংঘর্ষে পা হারালো মোটরসাইকেল চালক

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুরে মোটরসাইকেল ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে বিচ্ছিন্ন হয়ে গেল মোটরসাইকেল চালকের ডান পা। রবিবার ১৭ জানুয়ারি আনুমানিক দুপুর ১টার সময় নাগরপুর উপজেলার (নাগরপুর-মেঘনা) রাস্তায় পানান বাজারের কাছে দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনা স্থলেই মোটরসাইকেল চালক সাটুরিয়া উপজেলার ছোনকা গ্রামের মৃত বুঝরত আলীর ছেলে ফারুক (৩৮) এর ডান পা হাটু থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে এলাকাবাসী রক্তাক্ত অবস্থা তাকে উদ্ধার করে দ্রুত নাগরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফাতেমা তুজ জোহরা প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন। এ ঘটনায় অটোভ্যান চালক পাবনা চরনাকালিয়া উপজেলার বেড়া নাকালিয়া গ্রামের মুরতুজ শেখ এর ছেলে হেলালকে প্রাথমিক চিকিৎসা দেয়া হলে সে সুস্থ হয়ে ওঠে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ছোনকা গামী মোটরসাইকেলের সাথে মেঘনা থেকে নাগরপুর গামী অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।মোটরসাইকেল চালক ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করে। অপর দিকে অটোভ্যান চালক ভাঙ্গারী মালামাল ও পুরাতন লোহা, টিন ইত্যাদি গ্রামের বিভিন্ন বাড়ি থেকে ক্রয় করে উপজেলা শহরে বিক্রি করে জীবিকা নির্বাহ করে। এদের দুজনেই আজ নিজ নিজ কাজের সন্ধানে যাচ্ছিলেন।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর