মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

মধুপুরে ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক নিহত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

সাইফুল ইসলাম, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ 

টাঙ্গাইল জেলার মধুপুর গাঙ্গাইরের বোমা বাসস্ট্যান্ড এলাকায় রাজু আহমেদ খান (২৮) নামের এক যুবক  ট্রাকের চাপায় নিহত হয়েছেন।

বুধবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে বারোটার দিকে ট্রাকের চাপায় ঐ মোটরসাইকেল চালক (রাজু)  ঘটনাস্থলেই নিহত হয়েছেন। রাজু আহমেদ খান মধুপুর উপজেলার মাইজবাড়ী গ্রামের বাসিন্দা ও আসাদুজ্জামান আসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, “বেকারকোনা বোমা বাসটেন্ডে এক বিকট শব্দ শুনতে পেলে দৌড়ে গিয়ে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহীকে রক্তাক্ত মৃত অবস্থায় দেখতে পাই।”

আরও জানা যায়, মোটরসাইকেল চালক বাইরোড হতে মেইন রোডে উঠতেই একটি দ্রুতগামী ট্রাক তার উপর দিয়ে চলে যায়।

মধুপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তারা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে লাশটি পুলিশের কাছে হস্তান্তর করেছেন।

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর