মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

জামালপুরের সরিষাবাড়ীতে বাসের ধাক্কায় প্রাণ হারালো চাচা ভাতিজা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

কামরুজ্জামান কানু,জামালপুর:

জামালপুরের সরিষাবাড়ীতে দ্রুতগামী বাস ওভারটেক করতে গিয়ে প্রাণ হারালো মোটরসাইকেল আরোহী চাচা-ভাতিজা। বুধবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে সরিষাবাড়ী পৌরসভার পপুলার ব্রিজ সংলগ্ন সরিষাবাড়ী-দিগপাইত-ঢাকা মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, উপজেলার কামরাবাদ ইউনিয়নের বড়বাড়িয়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে সাইদুল ইসলাম (২০) ও খোকন মিয়ার ছেলে আকাশ (১৪)। এরমধ্যে আকাশ সরিষাবাড়ী আরডিএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী। সে নিহত সাইদুল ইসলামে ভাতিজা।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, সকাল পৌনে ৭টার দিকে সাইদুল ও আকাশ মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে দিগপাইতের উদ্দেশ্যে বের হন। সাইদুল মোটরসাইকেল চালক ও আকাশ আরোহী ছিলেন। পথিমধ্যে তারা পপুলার ব্রিজ এলাকায় রাস্তার বাঁক ঘুরছিলো। এসময় পেছন থেকে আসা (সরিষাবাড়ী বাস টার্মিনাল থেকে ঢাকাগামী) ভাই ভাই এন্টারপ্রাইজের একটি দ্রতগামী বাস তাদের ওভারটেক করতে গিয়ে সজোরে ধাক্কা দেয়।এতে মুহূর্তেই মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই সাইদুল ও আকাশ মারা যান। খবর পেয়ে সরিষাবাড়ী থানার পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা তাদের লাশ উদ্ধার করে।এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু মো. ফজলুল করীম জানান, নিহত দুজনের লাশ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হচ্ছে। দু্র্ঘটনার সঙ্গে সঙ্গেই বাসটি দ্রুত পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি।

তবে চালক ও বাসটি সনাক্ত করে আটকের চেষ্টা এবং থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর