মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

যতগুলো সম্ভব, ততগুলো সন্তানই নিতে চাই: প্রিয়াঙ্কা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন

সংবাদ ডেস্ক: যত সম্ভব তত সন্তান নিতে চান বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। স্বামী সংসার নিয়ে রবিবার দ্য টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি। সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয় কতটি সন্তান নিতে চান। জবাবে  প্রিয়াঙ্কা বলেন, ‘আমার পক্ষে যতগুলো সম্ভব, ততগুলো সন্তানই নিতে চাই।’

একটি ক্রিকেট টিম? জবাবে তিনি বলেন, আই এম নট শিউর।

২০১৮ সালের ১ ডিসেম্বর নিক জোনাসকে বিয়ে করেন। বিয়ের পর আমেরিকায় স্থায়ী হয়েছেন প্রিয়াঙ্কা। মাঝে মধ্যে বেড়াতে আসেন ভারতে।

বছর দশেকের ছোট নিককে বিয়ের করা নিয়ে কম বিতর্ক হয়নি। এবার এ বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী। প্রিয়াঙ্কা বলেন, “অন্য অনেক কাপলদের মতো পারস্পরিক সমঝোতা থাকাটা জরুরি। একে অন্যের ভালোলাগা, খারাপ লাগা, অভ্যাসকে সম্মান করতে হবে। উল্টো দিকের মানুষকে চেনা বা বোঝা খুবই রোমাঞ্চকর একটা বিষয়। কিন্তু সেটা পথটা কখনই কঠিন নয়।”

অভিনেত্রীর কথায়, একজন মানুষকে নিজের পাশে পাওয়া অনেক বড় ব্যাপার। পেশাগত জীবন বাদ দিয়ে আমি সবসময় চেষ্টা করি ভালো থাকার। যতটা থাকা সম্ভব। আমি খুব ভাগ্যবান যে নিকও ঠিক জীবন সম্পর্কে এইরকম কিছুই ভাবে।

তিনি জানিয়েছেন কোয়ারেন্টাইন পর্বে অনেকটা কাছাকাছি আসতে পেরেছেন তারা। তিনি বলেন, “কোয়ারেন্টাইনে থাকাকালীন আমরা অনেকটা সময় একসঙ্গে কাটাতে পেরেছি। যেটা আমার কাছে একটা বিরাট পাওয়া। কারণ আমাদের কাজ, কেরিয়ারের ব্যস্ততার জন্য এতটা সময় একসঙ্গে কাটাতে পারি না।

সূত্র: ইউএস ম্যাগাজিন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর