মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

কলেজে ভর্তি হতে গিয়ে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

বেলাল হোসাইন,(খাগড়াছড়ি):

ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে সড়কে ঝরে গেল কলেজ শিক্ষার্থী নুসরাত জাহানের জীবন প্রদীপ। দুটো গাড়ির সংঘর্ষে কলেজে ভর্তি হওয়ার স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে।

বুধবার (৬ জানুয়ারি) সকালের দিকে খাগড়াছড়ির আলুটিলার বড় ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আরও অন্তত ছয়জন আহত হয়েছেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক নুসরাতকে মৃত ঘোষণা করে। এই ঘটনায় ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছেন।

পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম জানান, বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত থেকে আসা সিএনজির সঙ্গে সংঘর্ষ হয়। আহতদের সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহতের মরদেহ হাসপাতালে রয়েছে।

নিহত কলেজ শিক্ষার্থী নুসরাত জাহান খাগড়াছড়ির মাটিরাঙ্গার ভুইয়াপাড়া এলাকার বাসিন্দা ও মাটিরাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. হারুনুর রশীদের মেয়ে। সে কলেজে ভর্তি হওয়ার জন্য মায়ের সঙ্গে মাটিরাঙ্গা থেকে খাগড়াছড়ি আসছিল।

নিহত নুসরাত জাহান রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শের আলী ভূঁইয়ার নাতিন।

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর