শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

বরিশালে বিদেশী কুল চাষে সফল নাজমুল

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
কাশ্মীরি কুল চাষে সফলতা পেয়েছেন জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া গ্রামের নাজদুল। মাহিলাড়া গ্রামের কৃষক নাজমুল সরদার জানান, ছোটকাল থেকেই কৃষিকাজের প্রতি তার আগ্রহ ছিল। সে অনুযায়ী পানের বরজ, বোরো ধান ও মাছ চাষ করে আসছিলেন। গত সাত মাস পূর্বে নিজের মধ্যে কুল চাষের আকাংক্সখা তৈরি হয়। এরইমধ্যে বগুরা জেলা থেকে পাঁচ‘শ কাশ্মীরি কুল চারা সংগ্রহ করে বিলের মধ্যে মাছের ঘেরের দুই পাশে রোপণ করা হয়। সঠিক পরিচর্যা করায় চারা রোপণের সাত মাসের মধ্যেই প্রত্যেকটি কুল গাছ এখন কুলে কুলে পরিপূর্ন।

 

তিনি আরও জানান, চারা রোপণ থেকে শুরু করে এযাবত তার লক্ষাধিক টাকা খরচ হয়েছে। তবে প্রথম বছরেই গাছে যে পরিমাণ ফলন হয়েছে এবং কলমের চারা বিক্রির যে চাহিদা তৈরি হয়েছে তাতে খরচ বাদ দিয়ে এবছরই কয়েক লাখ টাকা লাভবান হতে পারবেন। এছাড়াও কয়েকদিনের মধ্যেই কুল বাজারজাত করা যাবে বলেও তিনি উল্লেখ করেন।

এবিষয়ে বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কারপ্রাপ্ত মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু জানান, নাজমুল সরদার মাহিলাড়া ইউনিয়নের তালিকাভুক্ত একজন আদর্শ কৃষক। শুধু চাকরীর পিছনে না ছুটে কৃষি কাজ করেও যে লাভবান হওয়া যায় তার জলন্ত উদাহরণ কৃষক নাজমুল।

গৌরনদী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মামুনুর রহমান জানান, কৃষি কর্মকর্তারা সব সময় কৃষকদের সার্বিক সহযোগিতা দেয়ার জন্য মাঠে কাজ করে যাচ্ছেন। ফলে কৃষি কাজ করে লাভবান হচ্ছেন কৃষকরা। কৃষি অফিসের সঠিক পরামর্শ নিয়ে কৃষক নাজমুল সরদার কুল চাষ করায় এখন স্বাবলম্বী হওয়া পথে।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর