মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

অভয়নগরে ট্রাকচাপায় নিহত নড়াইলের ২ যুবক

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন

মোঃ কামাল হোসেন অভয়নগর প্রতিনিধি:

যশোরের অভয়নগরে ট্রাকচাপায় দুই যুবক নিহত হয়েছেন।  শনিবার সকালে উপজেলার নওয়াপাড়ায় যশোর-খুলনা মহাসড়কের সরদার মিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহতরা হলেন নড়াইলের শেখহাটি ইউনিয়নের পঁচিশা গ্রামের মো আছিয়ার মোল্যার ছেলে রানা মোল্যা (২৬) ও একই এলাকার হালিম হাওলাদারের ছেলে নাসির হাওলাদার (২৫)।

 

নিহত নাসিরের মামা মুজিবর রহমান জানান, আমার ভাগ্নে নাসির ও তার খালু রানা মোল্যা ব্লেজার ও কাপড় কেনার জন্য মোটরসাইকেলে করে নওয়াপাড়ার বাজারে আসার পথে খুলনাগামী একটি আলুবোঝাই ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নওয়াপাড়া  হাইওয়ে থানার ওসি শাহাবুদ্দিন চৌধুরী প্রতিনিধিকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ২ যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি আটকের চেষ্টা চলছে।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর