মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

বাড়িতে ডেকেছিলেন ডিরেক্টর, মুখ খুললেন নোরা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন

সংবাদ ডেস্ক: বেশ কয়েক বছর বলিউডে কাটানোর পর এবার মুখ খুললেন নোরা ফাতেহি। নোরা বলেন, তিনি যখন প্রথম ভারতে আসেন, সেই সময় মুম্বাইয়ের এক নামি কাস্টিং ডিরেক্টর তাকে ডেকে নিয়ে যান নিজের বাড়িতে। নোরাকে সেখানে ডেকে চিৎকার শুরু করেন ওই নারী।

ওই নারী বলতে থাকেন, নোরার মতো অনেক অভিনেত্রী রয়েছেন বলিউডে। যাদের মধ্যে কোনও মেধা নেই। তাই নোরার মতো অভিনেত্রীকে ইন্ডাস্ট্রির কোনও প্রয়োজনও নেই। ওই কাস্টিং ডিরেক্টরের কথা শুনে কার্যত ভেঙে পড়েন নোরা ফতেহি। শুধু তাই নয়, তিনি কান্নারত অবস্থায় সেদিন ওই কাস্টিং ডিরেক্টরের বাড়ি চেড়ে চলে যান বলেও জানান নোরা ফাতেহি।

সম্প্রতি কারিনা কাপুর খানের চ্যাট শোয়ে হাজির হন নোরা ফাতেহি। কারিনার অনুষ্ঠানে হাজির হয়ে পুরানো এই ঘটনা প্রকাশ্যে আনেন নোরা। প্রথম যখন তিনি মুম্বাইতে আসেন, সেই সময় বলিউডের ওই কাস্টিং ডিরেক্টর যেভাবে তার সঙ্গে খারাপ ব্যবহার করে, চিৎকার করে ওঠেন নিম্নমেধার মানুষ বলে, সেই কথা মনে করে এখনও যেন শিউরে ওঠেন নোরা ফতেহি।

ভারতে এসে বলিউডে ক্যারিয়ার গড়তে চাইলে, সবার সঙ্গেই কি এই ধরনের ব্যবহার করা হয়, তা নিয়ে ওই সময় নোরার মনে প্রশ্ন উঠতে শুরু করে বলে জানান অভিনেত্রী। যদিও কোন কাস্টিং ডিরেক্টর তার সঙ্গে ওই ধরনের ব্যবহার করেন, তার নাম প্রকাশ্য করেননি এই মডেল অভিনেত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর