শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

গুরুদাসপুরে খাদ্য নিরাপদতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ৬ জানুয়ারী, ২০২১, ৪:৫৭ অপরাহ্ন

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে খাদ্য নিরাপদতা শীর্ষক এক সেমিনার অুনষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মো. তমাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রোকসানা আক্তার, সহকারি কমিশনার (ভূমি) মো. আবু রাসেল ও ওসি (তদন্ত) মো. মনোয়ারুজ্জামান।

‘জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য ’ শ্লোগানে মুজিববর্ষে কাভিড-১৯ এর স্বাস্থ্যবিধি অনুসরন করে উপজেলা পর্যায়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উক্ত সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে নিরাপদ খাদ্য আইন, অনিরাপদ খাদ্য তৈরী ও বাজারজাতকরণের সাথে জড়িতদের ও দন্ড বিষয়ে বিস্তারিত আলোকচিত্র উপস্থাপন করেন নাটোর জেলা নিরাপদ খাদ্য অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ। অনুষ্ঠানে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় এবং মুক্ত আলোচনা করা হয়। সেমিনারে উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা ও সাংবাদিকরা অংশগ্রহন করেন।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর