শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি ভাঙ্গুড়ায় কস্টিক সোডা-তেলে তৈরি হচ্ছিল দুধ, ভ্রাম্যমান আদালতে বছরের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা চাটমোহরে ভ্রাম্যমান আদালতে ৩ মাদকসেবীর ১৫ দিনের কারাদণ্ড পাবনার সংবাদপত্র ও সাংবাদিকতার অন্যতম বাতিঘর শফিউর রহমান খানেক আজ ২৫তম মৃত্যুবার্ষিকী- এবিএম ফজলুর রহমান আটোয়ারী উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা ও সাধারণ সভা নওগাঁয় বিআরটিসি বাসের চাপায় প্রাণ গেল শিক্ষকের  এবিএস ফাউন্ডেশনের উদ্যোগে ইমাম গাযযালী গার্লস স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ রাণীনগরে  প্রাথমিক বিদ্যালয়ে মেরামত কাজের আগেই ভুয়া ভাউচার দিয়ে বরাদ্দের টাকা উত্তোলন

আটোয়ারীতে ভোক্তা অধিকার আইনে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ৬ জানুয়ারী, ২০২১, ৬:০৯ অপরাহ্ন

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি:

পঞ্চগড়ের আটোয়ারীতে মোবাইল কোর্টের এক ঝটিকা অভিযান পরিচালনা করে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানকে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে ভোক্তা অধিকার আইনে পৃথক পৃথক রায়ে ২৩,০০০/- টাকা জরিমানা আদায় করা হয়েছে। বুধবার (৬ জানুয়ারি) দুপুরে উপজেলার বৃহৎ ব্যবসায়ীক প্রাণ কেন্দ্র ফকিরগঞ্জ বাজারে আকষ্মিক মোবাইল কোর্টের এক ঝটিকা অভিযান পরিচালনা করে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইন ২০৯ এর ৫১ ধারায় মেসার্স রিয়াজ ফার্মেসীর স্বত্বাধিকারীকে ১২,০০০/-টাকা, মডার্ণ ড্রাগ হাউস এর স্বত্বাধিকারীকে ৫,০০০/-টাকা , মেয়াদোত্তীর্ণ বীজ রাখার দায়ে মৌসুমী বীজ ভান্ডারের স্বত্বাধিকারীকে ১,৫০০/-টাকা, আদর্শ বীজ ভান্ডারের স্বত্বাধিকারীকে ১,৫০০/-টাকা এবং মেয়াদোত্তীর্ণ কৃষি পণ্য (কীটনাশক) দোকানে মজুদ রাখার অপরাধে নীরব ট্রেডার্সের স্বত্বাধিকারীকে ২,০০০/-টাকা ও রত্না ট্রেডার্সের স্বত্বাধিকারীকে ১,০০০/- টাকার অর্থদন্ডাদেশ প্রদান করেন ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান। এসময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আব্দুল্লাহ আল মামুন , অতিরিক্ত কৃষি অফিসার নুর জাহান খাতুন, কৃষি সম্প্রসারণ অফিসার মানস কুমার রায়, উপ সহকারী উদ্ভিদ প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ আব্দুল খালেক, আটোয়ারী থানার এসআই ফজলুল হকের নেতৃত্বে একদল পুলিশ ফোর্স সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর