সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঠাকুরগাঁও পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর জয়

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

দুলাল হক, ঠাকুরগাঁও প্রতিনিধি: 
ঠাকুরগাঁও পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বীর মুক্তিযোদ্ধা একরামুল হক ৯ হাজার ১শ’ ৩৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বাংলাদেশ সময় (২৮ ডিসেম্বর)  সোমবার রাত ৮ টায় পীরগঞ্জ পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার জিলহাস উদ্দিন স্বতন্ত্রের নারিকেল মার্কার একরামুল হককে বে-সরকারি ভাবে বিজয়ী ঘোর্ষণা করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন।
স্বতন্ত্রের নারিকেল গাছ মার্কার একরামূল হক ভোট পেয়েছে ৯ হাজার, ১শ ৩৩। তার নিকটতম আওয়ামীলীগের প্রার্থী নৌকা মার্কার কাশিরুল ইসলাম ভোট পেয়েছেন ২ হাজার, ৭ শ’ ৯০ ভোট।
এছাড়াও স্বতন্ত্রেও জয়নাল আবেদীন জগ মার্কার ৯শ, ৯১, জাতীয় পার্টির লাঙ্গল মার্কার তৈয়ব আলী ৫শ ২২, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ধানের শীষ মার্কার রেজাউল করিম  (রাজা) ২ হাজার ৭শ ১৪ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা মার্কার হাফিজুর রহমান ১৪৩ ভোট পেয়েছেন বলে জানান, রিটার্নিং অফিসার জিলহাস উদ্দিন।
এর আগে ২৮ ডিসেম্বর সকাল ৮টা থেকে পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণের সময় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর