মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

সিলেটের জামিল মারা গেলেন ইউরোপে যাওয়ার পথে

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

সিলেট প্রতিনিধি :: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের জামিল আহমদ (৩৮) এর স্বপ্ন ছিলো ইউরোপে যাওয়া। স্বপ্ন পুরনে ইউরোপে যাওয়ার পথে মারা গেলেন তিনি।
নিহত জামিল আহমদ গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জের খাটকাই গ্রামের মাওলানা আব্দুল হান্নান কলা মিয়ার দ্বিতীয় ছেলে।
রবিবার (২৭ ডিসেম্বর) সকালে জামিল আহমদের পরিবারের কাছে তার মৃত্যুর খবর আসে। ইরান থেকে তুরস্কে যাওয়ার পথে প্রচন্ড ঠান্ডায় তার মৃত্যু হয়েছে বলে জানায় খবর প্রদানকারিরা।
জামিল আহমদের ছোট ভাই মাওলানা কবির আহমদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ইরান থেকে তুরস্কে যাওয়ার পথে আমার ভাই জামিল আহমদের মৃত্যু হয়। যেখান থেকে সকালে মৃত্যুর খবরটি আমাদের জানানো হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি গত ৩/৪ বছর আগে বাংলাদেশ থেকে ওমানে পাড়ি জমান। এরপর ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে ওমান থেকে ইরান এবং ইরান থেকে বাইরোডে তুরস্কে যাওয়ার পথে প্রচন্ড ঠান্ডায় তার মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর