সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

মধুপুর পৌর নির্বাচনে নৌকার মনোনয়ন পেলেন আলহাজ্ব মোঃ সিদ্দিক হোসেন খান

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

সাইফুল ইসলাম, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও ব্যবসায়ী নেতা আলহাজ্ব সিদ্দিক হোসেন খান।
শনিবার (২৬ শে ডিসেম্বর) আওয়ামী লীগ সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
আর এ বিষয়ে সিদ্দিক খান বলেন, “মধুপুর পৌর নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ায় আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করছি এবং সেই সঙ্গে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আওয়ামী লীগ সভাপতি, জাতির জনকের কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সদস্যবৃন্দ ও আমাদের মাননীয় সংসদ সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি এর প্রতি।
তিনি আরো বলেন, “আশা করছি মধুপুর পৌরবাসী আমাকে এবার মেয়র পদে নির্বাচিত করে আধুনিক পৌর শহর গড়ার সুযোগ করে দেবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর