মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

মধুপুরে বিষপানে এক যুবকের মৃত্যু

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৪২ অপরাহ্ন

সাইফুল ইসলাম, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার কুড়ালিয়ার বাগবাড়ি গ্রামের এক যুবকের মৃত্যু ঘটেছে। বিষপানে নিহত হয়েছেন নুরুল ইসলামের ছেলে আনোয়ার (৩৫)।

আনোয়ারের পারিবারিক সূত্রে জানা যায়, “গত ২৪ শে ডিসেম্বর বৃহস্পতিবার আনুমানিক রাত দশটায় সবার অজান্তে ঘাস মারা বিষ পান করে রাতে ঘুমিয়ে পড়েন এবং কিছুক্ষণ পর চিৎকার করে বলতে থাকেন তিনি বিষপান করেছেন। সাথে সাথে প্রথমে তাকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং অবস্থার অবনতি ঘটলে পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাত তিনটায় তিনি মৃত্যুবরণ করেন।”

এলাকাবাসীরা জানান, “তিনি দীর্ঘদিন যাবৎ আনারসের ব্যবসা করে আসছিলেন। কিন্ত করোনার কারনে তার ব্যবসায় ধস নেমে আসে এবং ঋণগ্রস্ত হয়ে পড়েন। পাওনাদারদের বারবার তাগাদার কারনেই সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে তার পরিবারের লোকজন ধারণা করছেন।”

আর এ ব্যপারে মধুপুর থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন তার পরিবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর