শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

প্রাথমিক প্রধান শিক্ষক সমিতি গৌরনদী উপজেলা শাখার সম্মেলন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি গৌরনদী উপজেলা শাখার ত্রী-বাষির্কী সম্মেলন শনিবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়।
উপজেলার নিলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি সেলিম আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি ও বরিশাল জেলা সভাপতি মোঃ ফিরোজ আলম।
বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা সাধারন সম্পাদক মোঃ নুরুল হক, আগৈলঝাড়া উপজেলা সভাপতি মোঃ শাহ্ আলম, জেলা সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্টাতা সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি টিএম আলতাফ হোসেন। প্রধান শিক্ষক কমলকান্তি ও শাহ আলমের সঞ্চলনায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক যথাক্রমে কুতুব উদ্দিন, বিএম ইউনুস আলী, মন্দিরা রানী পাল, আবদুল মতিন হাওলাদার, নুর নাহার বেগম, সালেহা আক্তার, স্বপন কুমার দাস, এইচএম জাকির হোসেন প্রমুখ। শেষে লাখেরাজ কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক কুতুব উদ্দিনকে সভাপতি ও সংমরসিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক বিএম ইউনুস আলীকে সাধারন সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর