মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

আপডেট ; আগৈলঝাড়ায় সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষক নিহত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৪২ অপরাহ্ন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বরিশালের আগৈলঝাড়ায় ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষক ও এক সহকারী শিক্ষক নিহত হয়েছেন।থানা অফিসার ইন চার্জ মো. গোলাম ছরোয়ার জানান, বুধবার দুপুরে উপজেলা শিক্ষা অফিস থেকে শিক্ষার্থীদের নতুন বছরের নতুন বই উত্তোলন করে ভ্যানযোগে পাঠিয়ে দিয়ে মোটরসাইকেলযোগে নিজেদের স্কুলে ফিরছিলেন রাংতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল সরদার (৫০) ও ওই স্কুলের সহকারী শিক্ষক বাসুদেব বিশ্বাস (৪৫)। পথিমধ্যে আগৈলঝাড়া-রাজিহার সড়কের বাঘপাড়া নামক স্থানে একই দিক থেকে যাওয়া ট্রাক হাঁসের দল বাচাতে ব্রেক করলে পিছনদিক দিয়ে এসে ট্রাকের সাথে ধাক্কা লাগে মোটরসাইকেল আরোহী শিক্ষকদের।
ট্রাকের সাথে ধাক্কায় চালক সহকারী শিক্ষক বাসুদেব বিশ্বাস ও প্রধান শিক্ষক বাবুল সরদার গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. সৈকত জয়ধর বাসুদেব বিশ্বাসকে মৃত ঘোষণা করেণ। বাসুদের রাজিহার ইউনিয়নের রামানন্দেরআঁক গ্রামের হীরা লাল বিশ্বাসের ছেলে। বাসুদের এক ছেলে ও এক মেয়ের জনক।

 

গুরুতর আহত প্রধান শিক্ষক বাবুল সরদারকে গুরুতর অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে নিলে সেখানে চিকিৎসকেরা তাকে কোন চিকিৎসা প্রদানের আগেই বাবুল সরদার সোয়া পাঁচটার দিকে মৃত্যুর কোলে ঢলে পরেন। নিহত বাবুল রাজিহার গ্রামের আব্দুুল হাকিম সরদারের ছেলে ও দুই পুত্র সন্তানের জনক। সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষক নিহতর সত্যতা স্বীকার করে বলেন, ঘাতক ট্রাক পালিয়ে গেছে। নিহতের পরিবার থেকে মামলা করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর