মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

আগৈলঝাড়ায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ এক শিক্ষক নিহত, আহত অপর শিক্ষক

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বরিশালের আগৈলঝাড়ায় ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক নিহত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন প্রধান শিক্ষক।

থানা অফিসার ইন চার্জ মো. গোলাম ছরোয়ার জানান, বুধবার দুপুরে উপজেলা শিক্ষা অফিস থেকে শিক্ষার্থীদের নতুন বছরের নতুন বই উত্তোলন করে ভ্যানযোগে পাঠিয়ে দিয়ে মোটরসাইকেলযোগে নিজের স্কুলে ফিরছিলেন রাংতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল সরদার (৫০) ও ওই স্কুলের সহকারী শিক্ষক বাসুদেব বিশ্বাস (৪৫)। পথিমধ্যে আগৈলঝাড়া-রাজিহার সড়কের বাঘপাড়া নামক স্থানে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

ট্রাকের সাথে সংঘর্ষে প্রধান শিক্ষক বাবুল সরদার ও সহকারী শিক্ষক বাসুদেব বিশ্বাস গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. সৈকত জয়ধর বাসুদেব বিশ্বাসকে মৃত ঘোষণা করেন। নিহত বাসুদের রাজিহার ইউনিয়নের রামানন্দেরআঁক গ্রামের হীরালাল বিশ্বাসের ছেলে।

গুরুতর আহত অপর শিক্ষক বাবুল সরদারকে গুরুতর অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনাস্থল থেকে ফিরে সত্যতা স্বীকার করে এসআই আলী হোসেন জানান, ঘাতক ট্রাক পালিয়ে গেছে। বিষয়টি আইনগতভাবে দেখা হচ্ছে।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর