মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

সিলেট-ঢাকা মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত-২, আহত-১

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

সিলেট প্রতিনিধি :
সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার রশিদপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুইয়ে। এ ঘটনায় আরেকজন গুরুতর আহত হয়েছেন। নিহত দুইজন ও গুরুতর আহত একজনসহ তিনজনই ছিলেন মোটরসাইকেল আরোহী।
নিহত দুইজন হলেন- সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের দৌলতপুর গ্রামের কুতুব উদ্দিনের ছেলে তাহের (বয়স আনুমানিক ৩২) ও মাসুম (বয়স আনুমানিক ৩০)। আর দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের বিদিইল গ্রামের আব্দুস সালাম (৩০) নামে আরেকজন গুরুতর আহত হয়েছেন। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের (মিডিয়া অ্যান্ড কমিউনিটি সার্ভিস) বি.এম আশরাফ উল্যাহ তাহের তথ্যটি নিশ্চিত করেছেন।
জানা গেছে, রোববার (২০ ডিসেম্বর) বেলা ২টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার রশিদপুর বাজারে দক্ষিণ দিক থেকে আসা হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেসের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দিকে গুরুতর আহত তিন মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাপসাতালে নিয়ে আসলে ইমার্জেন্সি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মাসুমকে ও তাহেরকে মৃত ঘোষণা করেন। নিহতদের লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান বি.এম আশরাফ উল্যাহ তাহের। আর আব্দুস সালাম ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর