সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

উল্লাপাড়া পৌর নির্বাচনে মেয়র পদে আ’লীগের নজরুল বিএনপি প্রার্থী আজাদ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি এসএম নজরুল ইসলাম। অপরদিকে জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন মোঃ আজাদ হোসেন আজাদ। দু’টি দলের পক্ষ থেকে শুক্রবার (১৮ ডিসেম্বর) প্রার্থীতা ঘোষণা করা হয়েছে বলে জানা যায়। উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মাহবুব সারোয়ার বকুল জানান, ১৮ তারিখে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির পৌর নির্বাচনের মনোনয়ন বোর্ড উল্লাপাড়া পৌরসভার নির্বাচনে মেয়র পদে পুনরায় বর্তমান মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি এস. এম নজরুল ইসলামকে নৌকা মার্কার প্রতিক দলীয় মনোনয়ন প্রদান করেছেন। বিএনপি দলীয় সুত্রে জানা গেছে, কেন্দ্রীয় জাতীয়তাবাদী দল (বিএনপি) উল্লাপাড়া পৌর নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে মোঃ আজাদ হোসেন আজাদকে ধানের শীর্ষ মাকায় দলীয় মনোনয়ন পেয়েছেন। আগামী ১৬ জানুয়ারি উল্লাপাড়া পৌরসভার নির্বাচনকে সামনে রেখে বৃহৎ দু’টি দলের পক্ষ থেকে নিজ নিজ দলের প্রার্থীরা ভোট যুদ্ধে মাঠে নামবেন। নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, ব্যালটের মাধ্যমে আগামী এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর