সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

উল্লাপাড়া পৌর নির্বাচনে মনোনয়ন ফরম তুলেছেন মেয়র পদে ৪ জন ও কাউন্সিলর পদে ৬১ জনের মেয়র পদে তুলেছেন বিএনপির ২ জন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার আগামী ১৬ জানুয়ারি নির্বাচনে আজ বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) অবধি মেয়র পদে ৪ জন এবং সংরক্ষিত তিনটি ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৭ জন ও সাধারণ নয়টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৪৪ জন মনোনয়ন ফরম তুলেছেন। উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, মেয়র পদে উল্লাপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি বর্তমান মেয়র এস এম নজরুল ইসলাম ও পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি আহসান আলী সরকার মনোনয়ন ফরম তুলেছেন।

বিএনপি রাজনীতিতে জড়িত ২ জন মনোনয়ন ফরম তুলেছেন। এরা হলেন- উপজেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য সচিব মোঃ আজাদ হোসেন ও আহবায়ক কমিটির সদস্য সাবেক পৌর মেয়র মোঃ বেলাল হোসেন।

এদিকে কাউন্সিলর পদে সংরক্ষিত ১ নং ওয়ার্ডে ৬ জন, ২ নং ওয়ার্ডে ৫ জন ও ৩ নং ওয়ার্ডে ৬ জন। সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে সাধারণ ১ নং ওয়ার্ডে ৭ জন, ২ নং ওয়ার্ডে ৩ জন, ৩ নং ওয়ার্ডে ৫ জন, ৪ নং ওয়ার্ডে ৪ জন, ৫ নং ওয়ার্ডে ৬ জন, ৬ নং ওয়ার্ডে ৩ জন,৭ নং ওয়ার্ডে ৬ জন, ৮ নং ওয়ার্ডে ৫ জন, ৯ নং ওয়ার্ডে ৫ জন। উপজেলা নির্বাচন অফিসার মোঃ মাসুদ রানা জানান, আগামী ২০ ডিসেম্বর মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর