সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

মধুপুর পৌরসভার নির্বাচন ৩০ শে জানুয়ারি ; ভোট গ্রহণ ব্যালটে ইভিএমে নয়

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

সাইফুল ইসলাম, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
 আগামী বছর ২০২১ সালের ৩০ শে জানুয়ারি মধুপুর পৌরসভাসহ ৬৪ টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। আর এই সকল নির্বাচনে ইভিএম এর মাধ্যমে না হয়ে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে বলেও জানানো হয়।
মধুপুর পৌরসভাসহ টাঙ্গাইলের ৫ টি পৌরসভায় ৩০ শে জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। এগুলো হলোঃ টাঙ্গাইল, মধুপুর, সখিপুর, মির্জাপুর, ভূঞাপুর।
মধুপুর পৌরসভাসহ তৃতীয় ধাপের নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩১ শে ডিসেম্বর ; মনোনয়নপত্র বাছাই ৩ জানুয়ারি; মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১০ জানুয়ারি এবং ৩০ শে জানুয়ারি সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।
মধুপুর পৌরসভার নির্বাচনে আওয়ামীলীগের ৬ জন এবং বিএনপির ৩ জন নির্বাচন করার জন্য মাঠে রয়েছেন এবং তারা প্রতিনিয়ত প্রচার-প্রচারণা চালাচ্ছেন।
উল্লেখ্য যে, দলীয়ভাবে এখনো চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করা হয়নি।
CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর