মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

আসছে কবি রাসেল হাসানের ‘জ্যোৎস্নাধোয়া রাত’ কাব্যগ্রন্থ, ভূমিকা লিখলেন কবি অসীম সাহা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

নাঈম ইসলাম বাঙালি, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

আগামী বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র কিশোর, উদীয়মান কবি ও সংগঠক মোঃ রাসেল হাসানের “জ্যোৎস্নাধোয়া রাত” কাব্যগ্রন্থটি শীঘ্রই নীলাদ্রি প্রকাশনী থেকে প্রকাশ হতে যাচ্ছে। ৪ফর্মার এ বইটির সবগুলো কবিতা পাঠক হৃদয়ের সাড়া জাগানোর মতো। বইটির ভূমিকা লিখেছেন স্বয়ং একুশে পদক এবং বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি অসীম সাহা। “ভূমিকায় তিনি কবিতার দুটি পঙক্তি দিয়ে শুরু করে লিখেন, তরুণ প্রতিভাবান কবি মোঃ রাসেল হাসানের লেখাগুলো পাঠ করে জানতে পারলাম সত্যিই অসাধারণত্ব রয়েছে তার লেখায়। কবি অসীম সাহা চমৎকারভাবে রাসেল হাসানের লেখা গুলোর মান ফুটিয়ে তুলেছেন এবং শেষে তিনি সকলকে নবীন এই কবিকে সাদরে বরণ করে নেওয়ার আহ্বান জানিয়েছেন। কবি মোঃ রাসেল হাসান ১২ই ফেব্রুয়ারি ২০০৬ সালে নেত্রকোনায় জন্মগ্রহণ করেন।

 

তার বাড়ি নেত্রকোনা সদর উপজেলার নগুয়া কুশলগাঁও গ্রামে। পিতা মোঃ সিদ্দিকুর রহমান ও মাতা মোছাঃ আনোয়ারা আক্তার। ইতোপূর্বে কবির ৮টিরও অধিক যৌথকাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। এ বয়সেই তিনি বেশকিছু সম্মাননা সনদ অর্জন করেন। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আরকাইভস ও জাতীয় গ্রন্থাগারেও লেখক হিসেবে নিবন্ধিত হয়েছেন। “রাসেল হাসান বলেন, আমার স্বপ্ন ছিল ১৪ বছর বয়সে একক বই প্রকাশ করার। ‘জ্যোৎস্নাধোয়া রাত’ কাব্যগ্রন্থটি প্রকাশের মধ্য দিয়ে সে স্বপ্ন পূরণের পথে। শীঘ্রই বইটি প্রকাশ হবে। আশা করি বইটি পাঠক হৃদয়কে আন্দোলিত করতে সক্ষম হবে। যেটা ভূমিকা পড়লেই বুঝতে পারবে সবাই। সবাইকে স্বল্পমূল্যে বইটি সংগ্রহ করার জন্য অনুরোধ করছি। আমাকে যারা ভালোবাসেন, ভাসবেন সবার প্রতিই আমি কৃতজ্ঞ। পৃথিবী বইয়ের হোক।”

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর