মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে খালা-ভাগ্নি নিহত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জে রেল সড়কের ওপরে বসে ফোনে কথা বলার সময় ট্রেনে কাটা পড়ে খালা ও তার বোনের মেয়ের (ভাগ্নি) মৃত্যু হয়েছে।

শুক্রবার (১১ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা-ঈশ্বরদী রেলসড়কে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ী চেকপোস্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের পাইকপাড়ার শুকুর আলীর স্ত্রী আছিনূর খাতুন (৩৮) ও তার বোনের মেয়ে কামারখন্দ উপজেলার জামতৈল গ্রামের মন্টু সরকারের মেয়ে নূপুর খাতুন (১৬)।

সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, নূপুরকে নিয়ে মুলিবাড়ী চেকপোস্ট এলাকায় রেলসড়কের পর বসে মোবাইল ফোনে কথা বলছিলেন আছিনূর। এ সময় খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান আছিনূর। এতে গুরুতর আহত হয় নূপুর। স্থানীয়রা এ অবস্থায় নূপুরকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠায়। এর কিছুক্ষণ পরে তারও মৃত্যু হয়।

 

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর