সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

শিশু ও কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে করোনার প্রভাব

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

সাইফুল ইসলাম: 
বর্তমানে করোনাভাইরাস (কোভিড-১৯) এর ভয়াবহ পরিস্থিতিতে শিশু ও কিশোরদের শারীরিক, মানসিক বিকাশে করোনার মারাত্নক প্রভাব বিরাজ করছে। কোভিড-১৯ এর দুঃসময়ে শিশুরা আবদ্ধ জীবনযাপন করছে।
শিশুদের সুন্দর ও সঠিকভাবে বেড়ে ওঠার জন্য প্রয়োজন আদর, ভালোবাসা, খেলার সাথী, নির্মল পরিবেশ, খেলার মাঠ প্রভৃতি। কিন্তু বর্তমানে করোনাভাইরাস চলাকালীন সময়ে এগুলো মারাত্নকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে।
করোনার কারণে শিশুরা গৃহবন্দী জীবনধারণ করলেও তাদের মেজাজ খুবই চড়া, খিটখিটে হয়ে যাচ্ছে। যার ফলে পরিবারের মধ্যেই তৈরি হচ্ছে বিশৃঙ্খলা। অনেক শিশুরা বিভিন্ন ধরনের ভার্চুয়াল গেইমেও আসক্ত হয়ে যাচ্ছে। যার ফলে তাদের স্বাভাবিক সামাজিকীকরণ, জীবনের ছন্দময় স্পন্দন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
শিশু ও কিশোররা সবসময় শারীরিক, মানসিক, পরিবেশগতভাবে ঝুঁকিপূর্ণ থাকে। বহুদিন যাবৎ আবদ্ধ জীবনযাপন, সংক্রমণের আশঙ্কা, একঘেয়েমি, হতাশা প্রভৃতি শিশু ও কিশোরদের বিকাশে অনেক প্রভাব ফেলেছে। এছাড়াও দীর্ঘদিনের বন্ধুবান্ধব ও শিক্ষকদের সাথে যোগাযোগের অভাব, বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর তথ্য, পরিবারের মধ্যে আর্থিক-অনটনও শিশু ও কিশোরদের মানসিক বিকাশে প্রভাব ফেলেছে।
আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যত। বর্তমানে কোভিড-১৯ এর দুঃসময়ে শিশু ও কিশোরদের শারীরিক, মানসিক বিকাশ যেন বাধাগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখা অতিব জরুরি।
CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর