মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

করোনায় মারা গেলেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

সংবাদ ডেস্ক: কোভিডে আক্রান্ত হওয়ার পর বেশ কয়েকদিন ধরেই ভেন্টিলেশনে ছিলেন অভিনেত্রী দিব্যা ভাটনগর। শেষ পর্যন্ত রবিবার রাত ৩টরি দিকে মৃত্যুর কোলে ঢলে পড়লেন তিনি। ইয়ে রিসতা ক্যা কহেলতা হ্যায়-খ্যাত অভিনেত্রীর মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন তার সহকর্মীরা।

সম্প্রতি শরীরে অক্সিজেনে মাত্রা কমতে শুরু হওয়ায়, অসুস্থ হয়ে পড়েন দিব্যা ভাটনগর। অভিনেত্রীর মা এবং পরিবারের সদস্যরা তাকে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে ভর্তি হওয়ার পর তাকে ভেন্টিলেশনে স্থানান্তরিত করেন চিকিৎসকরা। ভেন্টিলেশনে থাকাকালীন ফের করোনায় আক্রান্ত হন দিব্যা। গত ২৮ নভেম্বর থেকে শুরু হয় দিব্যার লড়াই কিন্তু শেষ পর্যন্ত সব চেষ্টা বৃথা হয়ে গেল।

দিব্যার মৃত্যুর খবরে শোক প্রকাশ করেন টেলি টাউনের তারকারা। অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য নিজের সোশ্যাল হ্যান্ডেলে শোক প্রকাশ করে লেখেন, দিব্যা যেখানেই থাকুন, এবার ভালো থাকুন। সমস্ত দুঃখ, কষ্ট থেকে এবার দিব্যা সুরাহা পেয়েছেন। তার আত্মার চিরশান্তি কামনা করে ভেঙে পড়েন দেবলীনা।

সূত্র: হিন্দুস্তান টাইমস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর