সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

মেসিকে বিক্রি করে দিলেই ভালো হতো: বার্সার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

সংবাদ ডেস্ক: গেল গ্রীষ্মে লিওনেল মেসিকে বিক্রি করে দেওয়াই হতো সবচেয়ে যৌক্তিক সিদ্ধান্ত- এমনটাই মনে করেন স্প্যানিশ ক্লাব বার্সেলোনার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট কার্লেস টুসকেটস।

মৌসুম শুরুর আগেই ফ্রি ট্রান্সফারে ক্লাব ছাড়তে চেয়েছিলেন ক্লাবটির কিংবদন্তি ফুটবলার মেসি। এক ব্যুরোফ্যাক্সের মাধ্যমে জানিয়েছিলেন, নিজের ক্লাব ছাড়ার ইচ্ছের কথা। সে সময় বেশ কয়েকটি ক্লাব এগিয়েও এসেছিল তাকে দলে ভেড়াতে। তবে নিজেদের আর্থিক দৈন্যদশার মধ্যেও এই আর্জেন্টাইন তারকাকে ছাড়তে কোনোভাবেই রাজি হয়নি বার্সা। বরং চুক্তির মারপ্যাঁচে ফেলে তাকে আটকে রেখেছে।

এ ঘটনায় সমালোচনার মুখে সভাপতির পদ ছাড়তে বাধ্য হয়েছেন হোসে মারিয়া বার্তোমিউ। নির্বাচনের আগ পর্যন্ত তার স্থলাভিষিক্ত হন টুসকেটস। তিনি মনে করেন, ক্ষুদে জাদুকরকে ছেড়ে দেওয়াই উচিত ছিল!

স্প্যানিশ গণমাধ্যম রেডিও ওয়ানকে টুসকেটস বলেন, ‘অর্থের কথা চিন্তা করে বলছি, আমি হলে গত গ্রীষ্মেই মেসিকে বিক্রি করে দিতাম। ক্লাবের যে পরিমান অর্থ তাতে বাঁচতো এবং তারা এর পরিবর্তে যাকে নিয়ে আসতো, সেটিই হতো বেশি প্রত্যাশিত।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর