শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

নভেম্বরেও ২ বিলিয়ন ডলার রেমিট্যান্স

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন

সংবাদ ডেস্ক: রেমিট্যান্সের উচ্চপ্রবৃদ্ধির ধারাবাহিকতা বজায় ছিল নভেম্বরেও। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, নভেম্বরে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২০৭ কোটি ৮৭ লাখ ডলার। বাংলাদেশী মুদ্রায় এ অর্থের পরিমাণ প্রায় ১৭ হাজার ৬৬৮ কোটি টাকা। গত বছরের নভেম্বরের তুলনায় চলতি বছরের নভেম্বরে রেমিট্যান্সে প্রবৃদ্ধি হয়েছে ৩৩ দশমিক ৬৬ শতাংশ।

চলতি ২০২০-২১ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রেকর্ড ২৫৯ কোটি ৮২ লাখ ডলার রেমিট্যান্স দেশে পাঠান প্রবাসীরা। এরপর আগস্টেও ১৯৬ কোটি ৩৯ লাখ ডলার রেমিট্যান্স আসে। সেপ্টেম্বর ও অক্টোবরে দেশে রেমিট্যান্স আসে যথাক্রমে ২১৫ কোটি ১০ লাখ ও ২১১ কোটি ২৪ লাখ ডলার।

সব মিলিয়ে চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে প্রবাসীরা ১ হাজার ৯০ কোটি ৪৩ লাখ ডলার দেশে পাঠিয়েছেন। ২০১৯-২০ অর্থবছরের প্রথম পাঁচ মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ৭৭১ কোটি ৬২ লাখ ডলার। এ হিসাবে চলতি অর্থবছরের পাঁচ মাসে রেমিট্যান্স প্রবাহে প্রবৃদ্ধি হয়েছে ৪১ দশমিক ৩২ শতাংশ।

এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম বলেন, মহামারীর মধ্যে প্রবাসীরা আগের চেয়ে বেশি অর্থ দেশে পাঠাচ্ছেন, এটি আমাদের অর্থনীতির জন্য বড় আশীর্বাদ। রেমিট্যান্সে বড় প্রবৃদ্ধির কারণে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর