মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

লামায় সড়ক দুর্ঘটনায় টমটম চালক নিহত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

মোঃ নাজমুল হুদা,লামা (বান্দরবান) প্রতিনিধিঃ

বান্দরবান জেলার লামা উপজেলা সরই ইউনিয়নের বু্রাবইন্না জাকারিয়া আলম প্রকাশ মিন্টু নামের এক টমটম চালক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বুধবার (০২ ডিসেম্বর,২০ ইং) সকাল ৭টায় পুটিবিলা ইউনিয়নের নয়া বাজার এলাকায় সরই হতে লোহাগাড়া যাওয়া পথে এই দুর্ঘটনা ঘটে। নিহতের লাশ সরই ইউনিয়নের বুরাবইন্না এলাকায় তার বাড়িতে আনা হয়েছে। প্রত্যেক্ষদর্শীরা জানায়,দুর্ঘটনা স্থলে গতরাতে নয়া বাজার এলাকার লোকজন প্রশাসনকে না জানিয়ে দুইটি গতিরোধক (স্প্রিড ব্রেকার) দেয়।

 

সকাল ভোরে টমটম নিয়ে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। হঠাৎ করে রাস্তায় গতিরোধক দেয়ায় দুর্ঘটনা হয়েছে বলে তারা জানায়৷ গতিরোধকে ধাক্কা লেগে টমটম উল্টে গিয়ে চালক মিন্টুর গায়ের উপরে চাপা পড়ে সে মারা যায়। আহত মিন্টুকে লোহাগাড়া পদুয়া হাসপাতালে নেয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। মিন্টুর ১ সন্তান ও স্ত্রী রয়েছে জানা যায়।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর