সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

অসুস্থতা নিয়েই ভারতের বিরুদ্ধে রূপকথার ইনিংস খেলেন স্মিথ!

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

খেলা ডেস্ক:সফরকারী ভারতের বিরুদ্ধে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিছে অস্ট্রেলিয়া। টানা দুই ম্যাচে কাকতালীয়ভাবে ৬২ বলে সেঞ্চুরি করেছেন অস্ট্রেলিয়ার জয়ের নায়ক স্টিভ স্মিথ। তিনি জানিয়েছেন, রবিবার শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়ার কথা। সিডনিতে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচের দিন সকালে তাঁর মাথা ঘোরার সমস্যা শুরু হয়। তাঁর কথায়, ‍’অনেকটা সময় তখন শরীর ভাল লাগছিল না। খেলতে পারব কি না সে ব্যাপারে নিশ্চিত ছিলাম না।’

ক্রিকেট অস্ট্রেলিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতের বিরুদ্ধে পর পর দুই ম্যাচে সেরার সম্মান পাওয়া স্মিথ বলেছেন, ‘খুব মাথা ঘুরছিল। এক সময় মনে হচ্ছিল খেলতেই পারব না।’ পরিস্থিতি বেগতিক হতে পারে দেখে অস্ট্রেলীয় ক্রিকেট দলের চিকিৎসক লে গোল্ডিংকে ডাকা হয়। তিনিই সুস্থ করে তোলেন স্মিথকে।

অস্ট্রেলীয় তারকা বলেছেন, ‘দলের চিকিৎসকই সুস্থ করে তোলেন আমাকে। যার ফলে ভারতের বিরুদ্ধে আরো একটি ভাল ইনিংস খেলে দলকে সাহায্য করতে পেরেছি।’

রবিবারেই সিরিজ ২-০ জিতে যাওয়ায় বুধবার শেষ ওয়ানডেতে ভারতের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে খেলতে নামছে অস্ট্রেলিয়া। শুক্রবার থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। ১৭ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে শুরু হবে চার ম্যাচের টেস্ট সিরিজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর