মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

পদ্মা সেতুর ৫ হাজার ৮৫০ মিটার দৃশ্যমান

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

বিশেষ প্রতিনিধিঃ স্বপ্নের পদ্মা সেতুতে বসল ৩৯তম স্প্যান ‘টু-ডি’। এতে দৃশ্যমান হলো সেতুর ৫ হাজার ৮৫০ মিটার। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে ১০ ও ১১ নম্বর পিয়ারের ওপর বসানো হয় স্প্যানটি। এটি বসানোর পর আর মাত্র দুটি স্প্যান বসানো বাকি রয়েছে, যার দৈর্ঘ্য হবে ৩০০ মিটার। পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান আব্দুল কাদের এ তথ্য নিশ্চিত করে জানান, সকাল ৯টা ১৫ মিনিটে কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে বিশ্বের সবচেয়ে বড় ভাসমান। ক্রেন ‘তিয়াইন-ই’ ১৫০ মিটার দৈর্ঘ্যরে ৩৯তম স্প্যানটি নিয়ে রওনা হয় নির্দিষ্ট পিয়ার দুটির উদ্দেশ্যে। কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে দেড় কিলোমিটার পথ পাড়ি দিয়ে সকাল সাড়ে ১০টার দিকে নির্ধারিত পিয়ার দুটির কাছে পৌঁছে স্প্যানবাহী ক্রেন। পরবর্তী প্রক্রিয়ায় নোঙর ও কারিগরি কাজ শেষ করতে সময় লাগে আরও তিন ঘণ্টা। দুপুর ১২টা ২০ মিনিটে নির্ধারিত পিয়ার দুটির ওপরে ভূমিকম্প সহনশীল বিয়ারিংয়ে স্প্যানটি বসানো সম্পন্ন হয়।

 

সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ডিসেম্বরেই ১১ ও ১২নং পিয়ারে ৪০তম স্প্যান ‘টু-ই’ ও ১২ ও ১৩নং পিয়ারে ৪১তম স্প্যান ‘ই-এফ’ বসানোর পরিকল্পনা রয়েছে। স্প্যানগুলো মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ডে প্রস্তুত রয়েছে। এদিকে সেতুতে ১ হাজার ৮৪৮টি রেলওয়ে ও ১ হাজার ২৩৮টি রোডওয়ে সাব বসানো হয়েছে। উল্লেখ্য, ৪২টি পিয়ারে ১৫০ মিটার দৈর্ঘ্যের ৪১টি স্প্যান বসিয়ে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণ করা হবে। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে এ সেতুর কাঠামো। পদ্মা সেতুর নির্মাণকাজ সম্পূর্ণ হওয়ার পর আগামী ২০২১ সালেই খুলে দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর