মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

ডিসেম্বর তুমি – কল্পনা মমতাজ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
ডিসেম্বর তুমি - কল্পনা মমতাজ

ডিসেম্বর তুমি এক সাগর রক্তের ইতিহাস
ডিসেম্বর তুমি কোটি জনতার বিজয় উল্লাস
ডিসেম্বর তুমি লাল সবুজের সন্ধি হওয়ার ক্ষণ
ডিসেম্বর তুমি বাঙালির বুকে নব আলোড়ন।

ডিসেম্বর তুমি নতুন প্রভাতের সূর্যে মাখা আলো
ডিসেম্বর তুমি শুকনো পাতার শব্দ অগোছালো
ডিসেম্বর তুমি নতুন জাতির গৌরবময় বিজয়
ডিসেম্বর তুমি বিদ্ধস্ত একাত্তরে দুঃসময়ের ক্ষয়।

ডিসেম্বর তুমি মানচিত্রের নতুন প্রকাশকাল
ডিসেম্বর তুমি বাংলা মায়ের লাল সবুজের শাল
ডিসেম্বর তুমি প্রতিটি ভোরের স্নিগ্ধ সুবাতাস
ডিসেম্বর তুমি অসীম নীলিমায় মুক্ত এক আকাশ।

ডিসেম্বর তুমি কোটি প্রাণের মুক্তি পাওয়ার দিন
ডিসেম্বর তুমি জনাতার বুকে খুশি সীমাহিন
ডিসেম্বর তুমি শত জননীর অপেক্ষার অবসান
ডিসেম্বর তুমি বাংলার নামে নব অধিষ্ঠান।

ডিসেম্বর তুমি শাপলা ফুলে কিশোরির হাসিমুখ
ডিসেম্বর তুমি মুক্তিকামির ছিনিয়ে আনা সুখ
ডিসেম্বর তুমি আমার মায়ের মুক্তির সেই ক্ষণ
যার তরে আজ সারা বাংলায় এতো আলোড়ন।।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর