মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

টাঙ্গাইলের এলেঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

সাইফুল ইসলাম, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ 

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাস ও বাসের সংঘর্ষে এক আনসার সদস্যসহ দুইজন নিহত হয়েছেন এবং আরও তিনজন আহত হয়েছেন।

রবিবার (২৯ শে নভেম্বর) রাত দেড়টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গাতে এ দুর্ঘটনা ঘটে। আর এ ঘটনায় মাইক্রোবাসচালক ও দুই আনসার সদস্যসহ আরও তিনজন আহত হয়েছেন। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত দুজনের মধ্যে একজন হলো আনসার সদস্য ছানোয়ার হোসেন ও টোব্যাকো কোম্পানির কর্মকর্তা সবুজ মিয়া। দুজনের বাড়িই গোপালগঞ্জের মুকসুদপুরে। আহত তিনজন হচ্ছেন : আলমগীর হোসেন (৪০), রুমান (৩৫), জিল্লুর রহমান (৩৫)।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামাল হোসেন জানান, “ঢাকা থেকে ছেড়ে আসা ট্যোবাকো কোম্পানির একটি মাইক্রোবাস রংপুর যাচ্ছিল। রোববার রাত দেড়টার দিকে এলেঙ্গার জালদো ব্রিজের কাছে পৌঁছালে একটি বাস পিছন দিক থেকে মাইক্রোবাসটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। আর এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসে থাকা আনসার সদস্য ছানোয়ার হোসেন ও টোব্যাকো কোম্পানির কর্মকর্তা সবুজ মিয়া মারা যান।

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর