শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

নাগরপুরে নির্বাচনী প্রচারনায় সাবেক চেয়ারম্যান শেখ কামাল

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়নে নির্বাচনী প্রচারনায় নেমেছে ৩ বারের সাবেক সফল চেয়ারম্যান শেখ কামাল । শনিবার দুপুর থেকে গভীর রাত পর্যন্ত মামুদনগর ইউনিয়নের বনগ্রাম চৌরাস্তা, বাড়িগ্রাম বাজার, ধুকুটিয়া ও পাকুটিয়া সহ বিভিন্ন ওয়ার্ডের সাধারন ভোটারে সাথে মতবিনিময় করেন। এ সময় তার সাথে ছিলেন মামুদনগর উচ্চ বিদ্যালয়ের অব:প্রাপ্ত প্রধান শিক্ষক আ. খালেক মিঞা, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ শহিদুল ইসলাম বিল্পব, সাধারন সম্পাদক আব্দুল আলিম, ইউনিয়ন যুব লীগের সভাপতি মো. আরিফুল ইসলাম আরিফ।

মতবিনিময়ের সময় সাবেক চেয়ারম্যার শেখ কামাল তার ছোট ভাই জজ কামালকে পরিচয় করিয়ে দেন। এ সময় তিনি বলেন, আমি ৩ বার চেয়ারম্যান নির্বাচিত হয়ে এই ইউনিয়নের রাস্তা ঘাট ব্রীজ স্কুল মসজিদ, মাদ্রাসার অনেক উন্নয়ন করছি। আমি চেয়ারম্যান থাকাকালীন আমি সহ আমার ভাইয়েরা ও সন্তানরা কখনো আপনাদের সাথে খারাপ আচরন করিনি। আমার ছোট ভাই জজ কামাল আপনাদের পাশে সব সময় ছিলো এখনো আছে ভবিষতেও থাকবে। তিনি আরো বলেন, আমার পরিবারের সদস্যরা আওয়ামী লীগ ছাড়া অন্য কিছু বুঝে না। অনেকেই সুবিদা নেয়ার জন্য দল করে প্রার্থী হয়। আমি ছাত্র জীবন থেকেই বঙ্গবন্ধু কে ভালবেসে আওয়ামী লীগ করে আসছি মৃত্যুও আগপর্যন্ত তাই থাকবো। আজ আমি ৩বার ইউপি চেয়ারম্যান, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হওয়া থেকে শুরু করে আমার নাম খ্যাতি যাহা কিছু পেয়েছি সবই বাংলাদেশ আওয়ামী লীগের অবদান। আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন বাকী জীবন আপনাদের সেবা করে যেতে পারি।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর