সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

বরিশালে শর্ট পিচ নাইট ক্রিকেট টুর্নামেন্ট

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
বরিশালের দুই পৌর নির্বাচনের তফসিল ঘোষণা

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
মহামারি করোনার কারণে দীর্ঘ ছয় মাসের অধিক সময় পর শহীদ সুকান্ত বাবু স্মৃতি শর্ট পিচ নাইট ক্রিকেট টুর্নামেন্ট (দ্বিতীয়) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। নগরীর শেবাচিম মেডিক্যাল কলেজ লেন সংলগ্ন বালুর মাঠে শুক্রবার দিবাগত রাতে স্বাস্থ্যবিধি মেনে এ খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন আলেকান্দা বয়েজ একাদশ বনাম রক্ত ঝুমুর খেলাঘর একাদশ।

রাত আটটায় টসে জিতে রক্ত ঝুমুর খেলাঘর বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ে নেমে জয়ের জন্য রক্ত ঝুমুর খেলাঘর একাদশকে জয়ের জন্য ৫৩ রানের টার্গেট দেয় আলেকান্দা বয়েজ টিম। নির্ধারিত দশ ওভারের জন্য ব্যাটিংয়ে নেমে রক্ত ঝুমুর খেলাঘর ৪৭ রান তুলতেই সব উইকেটের পতন ঘটে। খেলায় বিজয়ী দল আলেকান্দা বয়েজের ব্যাটসম্যান রেজা ৩২ রান তুলে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন।

এর আগে ফাইনাল খেলার উদ্বোধন করেন বরিশাল সিটি কর্পোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাকির হোসেন ভুলু। এসময় অতিথি হিসেবে ১২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মিজানুর রহমান দিপু, সাইফুল্লাহ খান লাবু, জিল্লুর রহমান স্বপন, শহীদুল্লাহ রিজভী, সায়েম সুলভ উপস্থিত ছিলেন। উদ্বোধনী সভায় আয়োজক কমিটির পক্ষ থেকে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মেডিক্যাল কলেজ লেন যুব সংঘের সমš^য়ক শেখ দোদুল, ফেরদৌস খান সেতু, আল-আমিন প্রমুখ।

খেলা শেষে আয়োজক কমিটির উপস্থিতিতে বিজয়ীদের মাঝে অতিথিরা পুরস্কার বিতরণ করেন। খেলার শুরুতে মাঠে প্রবেশের ক্ষেত্রে দর্শনার্থীসহ সকলের জন্য আয়োজক কমিটির পক্ষ থেকে ফ্রি মাস্ক বিতরণ ও স্যানিটাইজার দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর