মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

শেরপুরে সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত ৪

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:২০ অপরাহ্ন

মোঃ সিয়াম হোসেন, শেরপুর প্রতিনিধঃ
শেরপুরে দুই সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে আকলিমা ওরফে শেফালি (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।আজ ২৫ নভেম্বর দুপুর ১ টার দিকে সদর উপজেলার বাজিতখিলা সুলতানপুর এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। নিহত বৃদ্ধা নালিতাবাড়ী উপজেলার সিধুলী গ্রামের মৃত নূর ইসলামের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সুত্র জানায়, শেফালী বেগম নিজ বাড়ী থেকে শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন এক আত্নীয়কে দেখতে সিএনজি চালিত অটোরিক্সা যোগে হাসপাতালে আসছিল। অন্যদিকে শেরপুর শহর থেকে আরো একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিক্সা নালিতাবাড়ীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে দূর্ঘটনাস্থল সুলতানপুর এলাকায় আসলে উভয় সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই শেফালি বেগম মারা যায়। পরে অন্যান্য আহত যাত্রীদের স্থানীয়রা উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে রানী বেগম নামে একজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রের্ফাড করা হয়েছে।
CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর