মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

রুদ্র অয়ন এর অণুগল্প – সুখের অসুখ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
রুদ্র অয়ন এর অণুগল্প - সুখের অসুখ

এক লোক কাজী সাহেবের কাছে এসে জানালেন তিনি তার স্ত্রীর সাথে আর থাকতে চান না, ডিভোর্স চান।

কাজী সাহেব জিজ্ঞেস করলেন, ‘কি জন্যে আপনি ডিভোর্স চাচ্ছেন?’

-আমার ভালো লাগেনা তাই।

: তিনি কি আপনাকে দৈহিক বা মানষিকভাবে কষ্ট দিচ্ছেন?

– না।

: তাহলে কি অন্য কোনও পুরুষের প্রতি তিনি আসক্ত?

-না তা নয়।

: আপনি কি আর কাউকে ভালোবাসেন?

– না। এটা আমি ভাবতেও পারিনা।

: তবে ডিভোর্স চাইছেন কেন? উনি কি আপনাকে ভালোবাসেন না? তিনি কি সুন্দরী নয় বা আপনি কি তার কাছ থেকে সুখ পাচ্ছেন না?

– সে আমাকে খুব ভালোবাসে। খুব সুন্দরীও বটে। দৈহিক দিক দিয়েও আমাকে সুখে রাখে। সুন্দর, মার্জিত আর দয়ালু স্বভাবের। বাড়ির যাবতীয় কাজ একহাতে করে এমনকি আমার অফিসের কাজের ফাইলপত্রও আমাকে দেখে দেয়। সে আমাকে সব সময় সুখে রাখার চেষ্টা করে। আমাকে অনেক ভালোবাসে সেই জন্যে ডিভোর্স দিতে চাচ্ছি।

কাজী সাহেব বড় আশ্চর্য হলেন। কোন দোষে তালাক কার্য সম্পাদনা করবেন বুঝে ওঠতে পারছেন না!
অবশেষে খাতায় লিপিবদ্ধ করলেন- সুখে থাকতে ভূতে কিলায়।

 

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর