সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৩ মাস পর মাঠে নেমে বল হাতে উজ্জ্বল সাকিব

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

খেলা ডেস্ক:নিষেধাজ্ঞা এবং করোনাকাল মিলিয়ে প্রায় ১৩ মাস পর আজ মঙ্গলবার প্রতিযোগিতামূলক ক্রিকেটে দেখা গেল বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসানকে। ফরচুন বরিশালের বিপক্ষে আজ বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে তিনি ছিলেন বল হাতে উজ্জ্বল। ম্যাচের সব আলো তরুণ পেসার শহীদুল ইসলাম কেড়ে নিলেও সাকিব ছিলেন আপন মেজাজে।

চলতি টুর্নামেন্টে সাকিব খেলছেন জেমকন খুলনার হয়ে। দলে আছেন মাহমুদউল্লাহ, ইমরুল কায়েসর মতো বড় বড় তারকা। সাকিব বল হাতে দেখা দেন ইনিংসের সপ্তম ওভারে। নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলেই সাজঘরে ফেরান আফিফ হোসেন ধ্রুবকে। ৪ ওভারের বোলিং কোটা পূর্ণ করার সুযোগ হয়নি। ৩ ওভার বল করে খরচ করেছেন মাত্র ১৮ রান। নিয়েছেন ১ উইকেট।

সাকিবের প্রত্যাবর্তনের দিনে ১৭ রানে ৪ উইকেট নিয়ে বরিশাল শিবিরে ধস নামিয়েছেন শহীদুল ইসলাম। তামিম ইকবালের দলের সংগ্রহ দাঁড়িয়েছে ২০ ওভারে ৯ উইকেটে ১৫২ রান। জবাবে ব্যাটিংয়ে নেমে বিপদে পড়েছে খুলনা। প্রথম ওভারেই এনামুল হক বিজয় (৪) আর ইমরুল কায়েসকে (০) তুলে নিয়েছেন তাসকিন আহমেদ। ওয়ান ডাউনে ব্যাট করছেন সাকিব। এখন দেখার তিনি ব্যাট হাতে কী করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর