মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

গুরুদাসপুরে প্রধানন্ত্রীর উপহার গৃহ নির্মান কাজের উদ্বোধন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
গুরুদাসপুরে প্রধানন্ত্রীর উপহার গৃহ নির্মান কাজের উদ্বোধন

মো. আখলাকুজ্জামান গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের অধীন গুরুদাসপুর উপজেলার ভূমিহীন ও গৃহহীনদের গৃহনির্মান কাজের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন ঘোষনা শেষে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি।

মঙ্গলবার উপজেলার নাজিরপুর ইউনিয়নের চন্দ্রপুর প্রাইমারি স্কুল মাঠে ওই উদ্বোধনী সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তমাল হোসেন। সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারমান মো. আনোয়ার হোসেন, সহকারি কমিশনার (ভূমি) মো. আবু রাসেল, নাজিরপুর ইউপি চেয়ারম্যান শওকত রানা লাবুসহ অনেকে।

প্রধান অতিথি আব্দুল কুদ্দুস এমপি বলেন, ভূমিহীন ও গৃহহীনদের উপহার হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহ নির্মান করে দিচ্ছেন। এছাড়া বয়স্ক ভাতা, বিধবা, প্রতিবন্ধী, মাতৃত্বকালীন ভাতা প্রদানও চালু রয়েছে। কেউ অভুক্ত অসুস্থ থাকবেনা। সবাই যাতে উন্নত জীবনযাপন করতে পারে প্রধানমন্ত্রী সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর