সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

বরিশালের দুই পৌর নির্বাচনের তফসিল ঘোষণা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
বরিশালের দুই পৌর নির্বাচনের তফসিল ঘোষণা

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:

প্রথম ধাপে দেশের ২৫টি পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। রবিবার সন্ধ্যায় নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মোঃ আলমগীর নির্বাচন ভবনে তফসিল ঘোষণা করেন। প্রথম ধাপের এ নির্বাচনে জেলার উজিরপুর ও বাকেরগঞ্জ পৌরসভা রয়েছে। নির্বাচনী তফসিল ঘোষনার পরপরই এ দুই পৌর এলাকার সাধারণ ভোটারদের মধ্যে ভোটের আমেজ সৃষ্টি হয়েছে। ইসির ঘোষিত তফসিল সূত্রে জানা গেছে, দেশের ২৫টি পৌরসভায় প্রথম ধাপের নির্বাচনে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দানের শেষ তারিখ ১ ডিসেম্বর।

 

মনোনয়নপত্র বাছাইয়ের শেষ তারিখ ৩ ডিসেম্বর। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১০ ডিসেম্বর এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৮শে ডিসেম্বর। এবারও মেয়র পদে দলীয় প্রতীকে এবং সাধারণ ও সংরক্ষিত পদে নির্দলীয় প্রতীকে নির্বাচন হবে। পাশাপাশি সব পৌরসভায় ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর