সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

নলডাঙ্গায় পৌর মেয়র প্রার্থী সাহেব আলীর মোটরসাইকেল শোডাউন ও মতবিনিময় সভা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

মোঃ জামিল হায়দার (জনি), নলডাঙ্গা উপজেলা প্রতিনিধিঃ

নলডাঙ্গা পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়র পদে সম্ভাব্য প্রার্থীরা দলীয় মনোনয়ন প্রত্যাশায় কেন্দ্রীয় নেতাদের জোর লবিং চালিয়ে যাচ্ছেন ও ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে। এই ধারাবাহিকতায় শুক্রবার ২০(নভেম্বর) নলডাঙ্গা পৌরসভার নয়টি ওয়ার্ডে প্রায় দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা করেছেন পৌর আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ১ নং প্যানেল মেয়র ও মেয়র পদপ্রার্থী জনাব মোঃ সাহেব আলী। মোটরসাইকেল শোভাযাত্রা শেষে তিনি বুড়িরভাগ উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় সভা করেছেন। এসময় তিনি বলেন আমি নির্বাচনে জয়ী হলে নলডাঙ্গায় তিন নম্বর ইটের কাজ হবে না এবং নলডাঙ্গাকে মাদক ও সন্ত্রাস মুক্ত করবো।

 

আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক এর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শহীদ নজমুল হক সরকারি কলেজের সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ, পৌরসভার মহিলা কাউন্সিলর দুলালি বেগম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফরহাদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নয়ন, পৌর যুবলীগের সভাপতি আজিজুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আলম, পৌর ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক মিলন, সাধারণ সম্পাদক এস এম সাদী প্রমূখ।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর