মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

বেলকুচিতে বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের বেলকুচিতে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক মোটরসাইকেল আরোহী।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সিরাজগঞ্জ-বেলকুচি আঞ্চলিক সড়কে উপজেলার সুবর্ণসাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বেলকুচি পৌর এলাকার শেরনগর মহল্লার আব্দুল কুদ্দুস মুন্সীর ছেলে হযরত আলী (২৭) ও একই এলাকার আব্দুল হাকিমের ছেলে সবুজ (২৮)।
আহত ফরহাদ হোসেন ওই এলাকার মৃত মতিয়ার রহমানের ছেলে।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, সিরাজগঞ্জ থেকে একটি মোটরসাইকেলে ওই তিন আরোহী বেলকুচির দিকে আসছিলেন।
এ সময় এনায়েতপুর থেকে সিরাজগঞ্জগামী খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালের নিজস্ব বাস সবুজ বাংলা ঘটনাস্থলে পৌঁছালে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান দুই মোটরসাইকেল আরোহী।
আহত হন অপর মোটরসাইকেল আরোহী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর