মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

বৈচিত্রময় জীবন – মো. শিমুল পারভেজ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

একসময়ের মঞ্চ কাঁপানো মখরা
বক্তা আজ নির্জনে নিরব,
একসময়ের চরম নেশাগ্রস্ত ব্যক্তি
আজ ইবাদতে কলরব।

একসময়ের চরম হতাশাগ্রস্ত হয়েছে
চাকুরিজীবী আজ মুক্তভাবে চলছে,
একসময়ে চরম অহংকারী আজ
ধ্বংসের দ্বারপ্রান্তে গিয়েছে পৌছে ।

একসময়ে অরির কথা শুনে তেলে
বেগুনে জ্বলে উঠা ব্যক্তি,
বৈরীর সাথে চায়ের আড্ডায় বসে
করছে কতরকম চুক্তি।

একসময়ে ভালোবাসার জন্য যে
মেয়েটি করেছিল বিষ পান,
সেই মেয়েটি বেধেছে সংসার অন্যের
বউ হয়ে জন্ম দিয়েছে সন্তান।

একসময়ের ছদ্মবেশী হুজুর আজ
দিন কাটাচ্ছে জেল হাজতে,
একসময়ের দঢ় মুসলিম বিরোধী
যাচ্ছে মসজিদে নামাজ পড়তে।

একসময়ের ক্ষমতাহীন নির্ধন কিশোর
আজ অসহায়দের সাহায্য করছে,
একসময়ের বিশাল ধনাঢ্য ব্যক্তি
ক্ষমতা হারিয়ে দ্বারে দ্বারে ঘুরছে।

কত যে পরিবর্তন হচ্ছে নিরন্তর এই
ধরাতে নিত্য মানুষের জীবনে,
সময় থাকতে নিজেকে পরিবর্তন
করো সত্যের প্রয়োজনে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর