সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

টাকার দাবিতে আপিল করলেন নেইমার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

খেলা ডেস্ক:নিন্দুকেরা বলে থাকেন, টাকার লোভেই নেইমারের মতো এক সম্ভাবনাময় সুপারস্টারের ক্যারিয়ার মুখ থুবড়ে পড়েছে। কথাটি একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়। এর আগে নেইমারের আর্থিক বিষয়ে বেশ কিছু ঘটনা ঘটেছে। এবার বার্সেলোনার সঙ্গে তার পুরনো বিবাদ নতুন করে শুরু হলো। ব্রাজিলিয়ান তারকার আইনজীবীরা তার সাবেক ক্লাব বার্সেলোনার কাছে বকেয়া দাবি নিয়ে আপিল করেছেন আদালতে। দাবিকৃত অর্থের পরিমাণ ৬০১ কোটি টাকা!

২০১৬ সালের শেষ দিকে বার্সেলোনার সঙ্গে চুক্তি নবায়ন করেছিলেন। নবায়নের পুরস্কার হিসেবে তাকে বিশাল অঙ্কের একটি বোনাস দেয় বার্সেলোনা। বোনাসটি তার বুঝে নেওয়ার কথা ছিল ২০১৭ সালের আগস্টে। কিন্তু ওই সময় তিনি পিএসজিতে চলে যান।দল বদল করার পর নেইমার বার্সেলোনার কাছে নিজের বোনাসের টাকা চেয়ে বসেন। ওদিকে চুক্তি নবায়ন করার ছয় মাস পরই ক্লাব ছেড়ে চুক্তির শর্ত ভাঙার কথা বলে সে বোনাস দিতে অস্বীকৃতি জানায় বার্সেলোনা। এরপর বকেয়া হিসেবে ৪ কোটি ৩৬ লাখ ৫০ হাজার ইউরো দেওয়ার জন্য বার্সেলোনার বিরুদ্ধে মামলা করেন নেইমার।

তবে আদালতের রায় বার্সেলোনার পক্ষে যায়। আদালত বলেছিলেন, বোনাস বেতনেরই অংশ। যেহেতু নেইমার চুক্তির যেটুকু সময় ক্লাবে ছিলেন সেটুকু সময়ের সব বোনাস তাকে পরিশোধ করা হয়েছে, তাই বার্সার কোনো দোষ নেই। বরং নেইমারকেই ৬৭ লাখ ইউরো ফেরত দিতে বলা হয়েছিল। এর বিরুদ্ধে গত ৪ আগস্ট আপিল করেছিলেন নেইমার। এর ৩ দিন পর বার্সেলোনাও জবাব দিয়েছিল। এবার শোনা যাচ্ছে, নেইমারকে পাওনার চেয়ে বেশি টাকা দেওয়া হয়েছে দাবি করে মামলা করবে বার্সেলোনা। এই খবর শুনতেই সাবেক ক্লাবের বিরুদ্ধে আবার আদালতে গেলেন ব্রাজিল সুপারস্টার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর