মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

গোপালপুরে সড়ক দুর্ঘটনায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিহত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:০১ অপরাহ্ন

মো.নুর আলম গোপালপুর টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের গোপালপুরে ট্রাক-মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইব্রাহীম খলিল (৬৫) নামে এক শিক্ষক নিহত হয়েছেন।বৃহস্পতিবার সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তাঁর মৃত্যু হয়। তিনি উপজেলার ঝাওয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সৈয়দপুর গ্রামের মৃত গরিবুল্লাহ শেখের পুত্র।

গোপালপুর থানার এস আই আকতারুজ্জামান সোহাগ বিষয়টি নিশ্চিত করেছেন।জানা যায়, নিহত ইব্রাহীর খলিল দুপুরে পৌরশহরের প্রধান সড়ক দিয়ে মটরসাইকেল চালিয়ে নন্দনপুর বাসস্ট্যান্ড রোডে যাওয়ার সময় কাজী বাড়ী নামকস্থানে অপরদিক থেকে আসা দ্রুতগামী একটি ঘতক ট্রাকের (ঢাকা মেট্রো-ক ১৪-১৭২১) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারাত্বকভাবে ক্ষতবিক্ষত হন।

স্থানীয়রা প্রথমে তাকে উদ্ধার করে গোপালপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে সন্ধ্যার দিকে তাঁর মৃত্যু হয়। স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করার পূর্বেই চালক পালিয়ে যায়।

এদিকে তাঁর মৃত্যুতে গোপালপুর প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষে উপজেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম এক শোকবার্তায় তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও তাঁর শোকাহত পরিবারের প্রতি গভীর সমব্যদনা জানিয়েছেন।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর